
বাংলাদেশ ব্যাংকের (পিআরএল ভোগরত) নির্বাহী পরিচালক আবু ফারাহ মো. নাছেরকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
১৪ মার্চ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবু ফারাহ মো. নাছেরকে ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
অর্থকণ্ঠ ডেস্ক


