প্রতিবেদন

বিশ্বকে অবাক করে দিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ

গোলাম ফারুক ভূঁইয়া, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জিএফবি গ্রুপ, নিউ ইয়র্ক

এনামুল হক এনাম
বিশ্বকে অবাক করে দিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। তেমনি এদেশের অনেক গর্বিত সন্তান নিজেদের স্বপ্ন, শ্রম, মেধা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে দ্রুত এগিয়ে যাচ্ছেন সামনের দিকে- কেউ কেউ সাফল্যের সিঁড়ি বেয়ে স্পর্শ করছেন আকাশ। তাদেরই একজন সৌম্যদর্শন উদ্যোক্তা ব্যক্তিত্ব গোলাম ফারুক ভূঁইয়া। তিনি স্বপ্নের দেশ আমেরিকার জিএফবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার মেধাবী ও সুচিন্তিত উদ্যোগ ও পরিশ্রমে জিএফবি গ্রুপভুক্ত প্রতিষ্ঠানসমূহ উন্নতির লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হচ্ছে।

জিএফবি গ্রুপ ভিন্নমাতৃক বেশ ক’টি শিল্প দ্বারা সুসজ্জিত, যেগুলো আলাদা আলাদা চমৎকার ডিজাইনের। ইউএসএ-বেজড এই শিল্পকারখানার পণ্য বিশ্বের দেশে দেশে সমাদৃত। এ গ্রুপের ব্যবসার মধ্যে Fragrance, Export, Import, Distribution, Manufacturing এবং রিয়েল এস্টেট সবই রয়েছে। এই গ্রুপের সদস্যরা হলো- Aromatic Innovations, Ninon Corporation, Ninon Realty & Orpheus Ltd. এই সদস্য প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী সুপরিচিত ব্র্যান্ড।
গোলাম ফারুক ভূঁইয়া একজন দূরদর্শী উদ্যোক্তা ব্যক্তিত্ব। এই স্বপ্নই তাকে উন্নয়নের যাত্রাপথে এগোতে কঠোর পরিশ্রমী করে তুলেছে।
বাংলাদেশের কৃতী সন্তান গোলাম ফারুক ভূঁইয়া ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেবীদ্বার আরপি হাই স্কুল থেকে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে এ মেধাবী ও পরিশ্রমী মানুষটি আমেরিকার নিউ জার্সির Sayreville এ স্থায়ী বসবাস করছেন।
উন্নয়ন চিন্তার এই সাহসী ও পরিশ্রমী মানুষটি জীবন যুদ্ধের কঠিন সংগ্রামের পথ ধরে প্রতিষ্ঠা করেন জিএফবি গ্রুপ, তিনি এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি বিশ্বাস করেন- চিন্তা যদি সৎ হয় এবং যথাযথ পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়া যায় তবে যেকোন উদ্যোগের বাস্তবায়ন ঘটবেই। তার দূরদর্শী স্বপ্ন, গতিশীল পেশাভিত্তিক নেতৃত্ব অতিদ্রুতই জিএফবি গ্রুপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
গোলাম ফারুক ভূঁইয়া একজন সৃজনশীল মানুষ। তিনি ব্যক্তি জীবনে যেমন স্মার্ট এবং আধুনিক তেমনি জীবনধারার সব কিছুতেই আধুনিকতাকে বজায় রেখেছেন। উদ্যমী ও আমেরিকার নিউ জার্সির বিজনেস ম্যাগনেট গোলাম ফারুক ভূঁইয়ার বাড়ি নম্বর ১০, এটি লেকের পশ্চিম পাশে অবস্থিত। বাংলাদেশের বিশিষ্ট কবি ছড়াকার সৈয়দ আল ফারুক ও তার স্ত্রী নাহিদ নাজিয়া এই বাড়ি সম্পর্কে মন্তব্য করেছেন- ‘লেকের পশ্চিম পাশে কী সুন্দর বাড়ি! যেন রাজপ্রাসাদ’। বাড়ির মানুষগুলোর আতিথেয়তা বিশেষ করে গোলাম ফারুক ভূঁইয়া ও তার স্ত্রী মিসেস নিলুর কথাও তুলে ধরেছেন সৈয়দ আল ফারুক। দোতলার বারান্দা কিংবা নিচতলার লেন থেকে রয়েছে দেখার মতো আর কবিতা লেখার মতো বিশাল লেক। বাড়ির ভেতরে রয়েছে এক ফ্যামিলি সাইজ সিনেমা হল। অর্থাৎ এ থেকেই বুঝা যায় আমেরিকান বাংলাদেশি গোলাম ফারুক ভূঁইয়ার আধুনিক সৃজনশীলতা কত উঁচু মানের।

গোলাম ফারুক ভূঁইয়া এই নামের আদ্যক্ষর দিয়েই তিনি প্রতিষ্ঠা করেছেন জিএফবি গ্রুপ। তার এই শিল্পোদ্যোক্তা হবার পেছনে বেশি কাজ করেছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়টি। তিনি মনে করেন, আমেরিকার অধিকাংশ বাঙালি অডজব করেন- এতে বিদেশিদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি লক্ষণীয়। তিনি জিএফবি গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশিরা উদ্যোক্তা হিসেবেও সমুজ্জ্বল। তার এই গ্রুপে শুধু বাঙালি নন, বিদেশিরাও কাজ করছেন।
গোলাম ফারুক ভূঁইয়া নিউ ইয়র্কের একজন সংস্কৃতি সেবী হিসেবে পরিচিত। নিউ ইয়র্কের অনেক সাহিত্য সংস্কৃতি উৎসবেরই তিনি গুরুত্বপূর্ণ অংশীদার, বাংলাদেশ থেকে যে সকল সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিউ ইয়র্কে যান তাদের অনেকেরই সৌভাগ্য ঘটে- তার সান্নিধ্য পাবার। তিনি নিউ ইয়র্ক বইমেলা আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আত্মপ্রত্যয়ী গোলাম ফারুক ভূঁইয়া তার জিএফবি গ্রুপকে অন্যান্য উদ্যোক্তা প্রতিষ্ঠানের জন্যে উন্মুক্ত রেখেছেন যারা এই গ্রুপের মাধ্যমে যৌথ ব্যবসা বা ইনভেস্টের মাধ্যমে আমেরিকাসহ অন্যান্য দেশে ব্যবসা পরিচালনা করতে পারবেন। সৃজনশীল মানুষ গোলাম ফারুক ভূঁইয়া বাংলাদেশের মানুষের কাছে নিঃসন্দেহে অহংকার করার মতো গর্বিত সন্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button