প্রতিবেদন

করোনা-দুর্যোগে সরকারের আন্তরিকতা ও প্রণোদনার সুবাদে বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে

অর্থকণ্ঠ প্রতিবেদক

শেখ মো. দানিয়েল

ম্যানেজিং ডিরেক্টর

ফাইনেস অ্যাপারেলস লিমিটেড

শেখ দানিয়েল দেশের ব্যবসা-বাণিজ্যের এক মেধাবী তরুণ। তিনি মেধা, শ্রম ও আত্মপ্রত্যয়ী মনোভাবের দ্বারা প্রতিষ্ঠা করেছেন Finesse Apparels Limited. তিনি পোশাক শিল্প খাতের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। দেশের আর্থিক খাত বিশেষ করে বীমা শিল্পের সাথেও তিনি উদ্যোক্তা হিসেবে সম্পৃক্ত। তিনি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের অন্যতম জীবন বীমা কোম্পানি Sonali Life Insurance Company Ltd.-এর ডিরেক্টর। মেধাবী এই তরুণ উদ্যোক্তার জন্ম ২০ সেপ্টেম্বর।

চট্টগ্রামের এক সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারের সন্তান শেখ দানিয়েল অস্ট্রেলিয়ায় বসবাস করেন। তিনি অস্ট্রেলিয়ার Sunshine Grammar School & College থেকে ২০০৩ শিক্ষাবর্ষে স্কুল মাধ্যমিক, ক্যানবেরা ইউনিভার্সিটি কলেজ থেকে ২০০৫ সালে উচ্চ মাধ্যমিক এবং ইউনিভার্সিটি অব ক্যানবেরা থেকে ২০০৯ সালে বিজনেস ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেন।

তারুণ্যে উদ্দীপ্ত আত্মপ্রত্যয়ী শেখ দানিয়েল ২০১৬ সালে চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনে (সিইপিজেড) ফাইনেস অ্যাপারেলস লিমিটেড প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি সময়ের চাহিদা পূরণে অত্যাধুনিকভাবে গড়ে তোলা হয়েছে। এতে একটি ওভেন ফ্যাক্টরি রয়েছে- সেখানে বিভিন্ন ধরনের ওভেন প্রোডাক্ট উৎপাদন করা হয়। এর মধ্যে রয়েছে ৫ ধরনের Denims, Twill Pants, Joggers, জ্যাকেটস, বারমুডাস ইত্যাদি। তাদের একটি ড্রেস/ফর্মাল প্যান্ট তৈরির কারখানাও রয়েছে। একজন একনিষ্ঠ উদ্যোক্তা শেখ মো. দানিয়েল অত্যন্ত দৃঢ়তার সাথে তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করেন। কারণ তিনি মনে করেন, যে কোনো প্রতিষ্ঠানের টিকে থাকা ও উন্নয়নের মূল বিষয় হচ্ছে- উন্নতমানের পণ্য। এ জন্যে তার এ প্রতিষ্ঠানে কর্মী নেওয়ার ক্ষেত্রে দক্ষতা ও আন্তরিকতাকে প্রাধান্য দেওয়া হয়।

তিনি বিদেশে পড়াশোনা ও অবস্থানের সুবাদে বিশে^র বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে চলাফেরার সুযোগ পেয়েছেন। বিদেশের চাহিদা অনুযায়ীই তিনি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছেন। ইতোমধ্যে তিনি Suits & Diners Jackets উৎপাদনের নতুন উদ্যোগ নিয়েছেন। তিনি আশাবাদী এর ফলে তার প্রতিষ্ঠানের পাশাপাশি মাতৃভূমি বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।

স্মার্ট এবং আত্মপ্রত্যয়ী উদ্যোক্তা শেখ মো. দানিয়েল নিজের দেশের পণ্য নিয়ে বেশ গর্বিত। তিনি বলেন, এদেশের শ্রমশক্তির ব্যবহার অনেকখানি সম্ভব হয়েছে দেশে গার্মেন্টস খাতের বিস্তৃতির ফলে। তিনি আরও বলেন, গ্রামের স্বল্প শিক্ষিত এমনকি অশিক্ষিত দরিদ্র নারীও এখন অর্থনৈতিক শক্তি। তারা অর্থনৈতিক শক্তি হবার ফলে দেশে নারীর ক্ষমতায়ন ক্রমেই বাড়ছে। তিনি বলেন, কোভিড-১৯ এর অভিঘাত তথা করোনা-দুর্যোগে দেশের অর্থনৈতিক খাতে মারাত্মক বিপর্যয় দেখা দেয়; কিন্তু সরকারের আন্তরিকতায় এবং প্রণোদনা দেওয়ার সুবাদে বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট মানবিক এবং তাঁর নেতৃত্বাধীন সরকার শিল্পবান্ধব সরকার। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারের সামগ্রিক সাফল্য সেভাবে বিকশিত হতে পারছে না।

শেখ দানিয়েল বলেন, পদ্মা সেতু নিজেদের অর্থায়নে করার ফলে দেশের ভাবমূর্তি অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন, এক সময় দেশে খাদ্য ঘাটতি ছিলÑ অভাব অনটন ও দুর্ভিক্ষের মারাত্মক প্রভাবে এখানকার মানুষ হতাশায় ভুগতেন; কিন্তু সময় বদলেছে। এখন দেশে ব্যাপক শিল্পায়ন হচ্ছে, কৃষির উৎপাদনেও আশাব্যঞ্জক বৃদ্ধি ঘটেছে। ফলে মানুষের মধ্যে অর্থনৈতিক উন্নয়নের প্রভাব লক্ষণীয়। এখানে শিক্ষার হার বেড়েছে। তিনি বলেন, বাংলাদেশ নি¤œ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং ক্রমেই আরো উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। এর পেছনে গার্মেন্টস খাতের অবদান অনেক।

শেখ দানিয়েল মনে করেন, বিদেশের গুরুত্বপূর্ণ ব্র্যান্ডের মতো বাংলাদেশের পণ্যেরও ব্র্যান্ডিং সম্ভব। এতে একদিকে যেমন আর্থিকভাবে বাংলাদেশ লাভবান হবে, তেমনি অর্থনৈতিক বিশে^ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button