প্রতিবেদন

একজন শেফকে মানুষের মনদর্শী হতে হয়

অর্থকণ্ঠ প্রতিবেদক

নাজিম খান, সিইসি

World’s Chef’s Certified Executive Chef (WCEC)

কারি শিল্প এক প্রাচীন মাধ্যম যার প্রয়োজনীয়তা পৃথিবী যতদিন ততদিন বিদ্যমান থাকবে। কারি শিল্পের প্রধান ব্যক্তি হচ্ছেন Chef (শেফ)। যে প্রতিষ্ঠানের শেফ যত দক্ষ, অভিজ্ঞ এবং আন্তরিক সে প্রতিষ্ঠানের খাবারের মান তত ভালো এবং গ্রহণযোগ্যতাও ততোধিক। নিউ ইয়র্কের কারি শিল্পের এক মেধাবী মানুষের নাম নাজিম খান। তিনি World Chefs Certified Executive Chef (WCEC)।

রান্নার জগতে নাজিম খান এক বিস্ময়। ফুড অ্যান্ড বেভারেজ খাতের এই পেশাজীবী ব্যক্তিত্ব তার দক্ষতা দিয়ে মানসম্মত খাবার প্রস্তুত, বাজারজাতকরণ/বিক্রি, ব্যয় সঙ্কোচন এবং ব্যবস্থাপনার উৎকর্ষে প্রতিষ্ঠানকে লাভবান করে তোলেন। তার মধ্যে কর্পোরেট কালচার রয়েছে- যার মাধ্যমে তিনি ম্যানেজার থেকে শুরু করে সকল পর্যায়ের স্টাফ ও কর্মচারীদের কাজের সমন্বয় সাধন করে মূল লক্ষ্যে পৌঁছুতে সক্ষম হন। বর্তমানে এই মেধাবী ও আত্মপ্রত্যয়ী শেফ ব্যক্তিত্ব Bryan Health এর চিফ এক্সিকিউটিভ হিসেবে রয়েছেন। তিনি এখানে ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করছেন। Bryan Health হচ্ছে Bryan Medical Center (East & West Campus) নিউ ইয়র্কের সেবা প্রতিষ্ঠানের একটি। তিনি Linacolin Nebraska সরাসরি সমস্ত এরিয়ার ফুড সার্ভিস অপারেশন তত্ত্বাবধান করেন যেখানে কোয়ালিটি প্রোডাকশন হয় এবং ব্যয়ের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ থাকে। ক্যাটারিং প্রোডাকশন, কিচেন অপারেশনস, রোগীর মিল সার্ভিস এবং দুই ক্যাম্পাসের কফি কাপস পরিচালনায় নাজিম খান সবকিছুই সুন্দরভাবে উপস্থাপন ও ব্যবস্থাপনা করছেন।

রান্নার জগতের বিশেষজ্ঞ ব্যক্তিত্ব নাজিম খান ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঐ Hilton Cedar Rapids Convention Complex এর এক্সিকিউটিভ শেফ-এর দায়িত্বে ছিলেন। নাজিম খানের নেতৃত্বাধীন ৩০ জনের টিম নিয়ে ছিল তার বিশাল ব্যবস্থাপনা। তিনি তাদের নিয়োগ, ট্রেনিং, শিডিউলিং, ক্রয় ইনভেনটরি, মেন্যু রিসার্চ, উন্নয়ন এবং ফুড/Labor কস্ট সব কিছুই সুনিপুণভাবে পরিচালনা করতেন। ২০১৪ সালের জুনে এই কৃতী শেফকে নিয়ে টিভির সকালের সংবাদে প্রচারিত হয় ‘Chop Chop with Chef Nazim’।

শেফ নাজিম খানের অভিজ্ঞতার ঝুলি বেশ ভারী। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি Virginia Tech এর Division of Student Affairs এর Personal Touch Catering-এ Executive Chef Senior; ২০১২ এর বসন্ত এবং গ্রীষ্মে Virginia Western Community College এর Adjunct Teacher ছিলেন। এসময় টিভিতে তার পরিচালনায় খবর মুহূর্তে প্রচারিত হতো ‘The Morning Menu’। তিনি ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিলেন Double Tree Hotel The Hotel Roanoka & Conference Center Gi Executive Sons Chef. ১৯৮২ সালে গড়ে তোলা এই প্রতিষ্ঠান আমেরিকার প্রেস্টিয়াজ হিস্টোরিক হোটেল। এটি ঐতিহাসিক হোটেল হিসেবে অতিথি-দর্শনার্থীদের তালিকায় রয়েছে।

Chef নাজিম খান পেশাজীবনে The Ritz Carlton.NY, Battery Park.NY, Marriot Marquies, NY. The Dock House NY, SEN JAPANESE RESTAURANT, Sag Hurbur, NY-এ কাজের অভিজ্ঞতায় সমৃদ্ধ। 

সুদর্শন এবং কর্মনিষ্ঠ আন্তর্জাতিক মানের এই রন্ধনশিল্পী Business Administration Georgia College, Atlanta Community College, CUNY,NYথেকে ডিগ্রি নিয়েছেন।

কারি শিল্পে ব্যাপক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তার পেশাদারিত্বের মুকুটে সংযোজিত হয়েছে অসংখ্য পদক, সম্মাননা ও স্বীকৃতি। Worlds Chefs Certified Executive Chef (WCEC) প্রাপ্ত নাজিম খান Nobraska State Food Councilমেম্বার। তিনি হোটেল এবং হেলথকেয়ারের সফল শেফ হিসেবে United Produce Chef of the year 2016 হয়েছেন। কাজের সাফল্যে পেয়েছেন- HACCP Certified, SERVSAFE Certified, American Hotel and Motel Basic Sanitation Certificate, NYC & Suffolk Country, New York কর্তৃক March 2004 Food Handling Certification, Catering on Line Menu 2012 এর জন্যে Loyal E Horton Diving Award Ges Srand Priza, Hotel Roanoke and Conference Center, VA থেকে লাভ করেছেন Manger of the year 2008, Marriot Marquis, NY থেকে পেয়েছেন Manager of the year for 2004 ইত্যাদি পদক ও সম্মাননা।

গুণী শেফ নাজিম খান বলেন, একজন শেফকে মানুষের মনদর্শী হতে হয়। একটি পরিবারের অল্প কজন মানুষের চাহিদা মোতাবেক রান্না খুব কঠিন নয়; কিন্তু কোনো প্রতিষ্ঠান বা হোটেলে অসংখ্য মানুষের রসনা মেটানো খুব সহজ নয়। তিনি প্রতি মুহূর্তে রান্না নিয়ে চর্চা এবং নতুন নতুন মুখরোচক আইটেম প্রস্তুতের চেষ্টা করেন। এ সুবাদেই নাজিম খান প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়।

অর্থকণ্ঠ প্রতিবেদক

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button