প্রতিবেদন

আমি আশাবাদী মানুষ বাংলাদেশ এগিয়ে যাবেই

অর্থকণ্ঠ প্রতিবেদক

মো. রেজাউল ইসলাম মামুন

ফাউন্ডার অ্যান্ড সিইও, অ্যাসুরেন্স হসপিটালিটি

মো. রেজাউল ইসলাম মামুন আমেরিকার একজন গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ব্যক্তিত্ব। বিশ্বখ্যাত চেইন হোটেল ম্যারিয়ট, কমফোর্ট ইন, Best Western Plus, Country Inn. ইত্যাদি হোটেলের মালিকানা রয়েছে তার। ব্যবসা- বাণিজ্যের বিশালত্বের কারণেই তার যোগাযোগ মাধ্যম বেশ শক্তিশালী। একদিকে অর্থবিত্ত, অন্যদিকে ব্যবসায়িক অঙ্গনে যোগাযোগ, প্রভাব-প্রতিপত্তি তাকে এনে দিয়েছে ব্যাপক সামাজিক মর্যাদা- যা একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানের জন্যে সত্যিই বিস্ময়কর।

রেজাউল ইসলাম ছোটবেলা থেকে ছাত্র হিসেবে প্রখর মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিলিকন ভ্যালি ইঞ্জিনিয়ার হিসেবে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। তিনি রাজনৈতিকভাবে সচেতন ছাত্রনেতা হিসেবে ব্যাপক অবদান রেখেছেন। তিনি সাধারণ ছাত্রদের ভোটে বুয়েট ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। হোটেল ব্যবসা তার ভাগ্যের আমূল পরিবর্তন এনে দেয়।

ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলাম মামুন নিজের চেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা করেন- Assurance Hospitality, এটি UTAH Salt City’র পাশেই। বর্তমানে তার ব্যবসার পোর্ট ফোলিও ভ্যালু ৬০ মিলিয়ন ইউএস ডলার থেকে ৭০ মিলিয়ন ইউএস ডলার। জনাব মামুনের ব্যবসায়িক উন্নয়ন ও ব্যাপ্তি পর্যালোচনা করে বুঝা যায়, তার ব্যবসায়িক পোর্ট ফোলিওর ভ্যালু অচিরেই ১০০ মিলিয়ন ইউএস ডলার ছাড়িয়ে যাবে। একজন বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ীর জন্যে এটি সত্যিই আনন্দের।

দূরদর্শী ব্যবসায়িক ব্যক্তিত্ব মো. রেজাউল ইসলাম মামুন Silvally, Oragon, Salt Lake City, Texas, এসব শহরে ব্যাপক বিনিয়োগ করেছেন। তিনি Salt Lake City-র স্থানীয় সরকারের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এর ফলে সেখানকার স্থানীয় সরকারের মাধ্যমে প্রচুর স্থাপনার কাজ তিনি পান এবং তা দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন। বাংলাদেশি আমেরিকান রেজাউল ইসলাম মামুন সব সময়েই মনে করেন- তার কাজের সাথে বাংলাদেশ ও বাঙালির সুনাম জড়িয়ে আছে। তিনি কাজ করার সময় এ বিষয়টি খেয়াল রাখেন। এ জন্যেই তিনি কখনো কাজের ভালোত্বের সাথে আপস করেন না।

তিনি বাংলাদেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের সাথেও ভালো সম্পর্ক রেখে চলেন। তিনি মনে করেন, রাজনীতিবিদরাই দেশ ও সরকার পরিচালনা করেন। তার মতে, রাজনীতিবিদদের মধ্যেও ভালো-মন্দ থাকবে। তবে তাদের মধ্যে যারা উদ্যোগী, দেশপ্রেমিক, সৎ, নিষ্ঠাবান ও ভালো তাদের নেতৃত্বেই দেশ এগিয়ে চলেছে। বাংলাদেশের উন্নয়ন প্রশ্নে তিনি বরাবরই ইতিবাচক মনোভাব পোষণ করেন। তিনি বলেন, আমি একজন আশাবাদী মানুষ। আমার বিশ্বাস, বাংলাদেশ এগিয়ে যাবেই।  

বরাবর উন্নয়ন চিন্তার অধিকারী রেজাউল ইসলাম মামুন বলেন, বাংলাদেশের অল্প কিছু মানুষ দুর্নীতির মাধ্যমে দেশের ভালো অর্জন ও সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। তাদের চিহ্নিত করে দেশের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 

Assurance Hospitality-র উদ্যোক্তা ব্যক্তিত্ব রেজাউল ইসলাম মামুন তার এই উদ্যোগ সম্পর্কে বলেন, আমরা আমাদের ক্লায়েন্টদের জন্যে এই বিনিয়োগ করেছি- যাতে তারা অভিজাতভাবে থাকার সুযোগ পান- এ জন্যে সর্বোচ্চ তদারকি রাখা হয়। কারণ, আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক ধরে রাখতে চাই। তিনি বলেন, We save our community to build better future. তিনি আরো বলেন, ক্লায়েন্টদের গুরুত্ব দিয়েই ৩৬৫ দিনের ২৪ ঘণ্টাই এই সেবা নিশ্চিত করা হয়- ঝড় বৃষ্টি বা প্রচন্ড রোদ কোনো বাধা নয়।

মেধাবী, আত্মপ্রত্যয়ী রেজাউল ইসলাম মামুন বিশ্বাস করেন- সঠিক পরিকল্পনা ও যথাযথ পরিশ্রমের সুবাদেরই সাফল্য আসে এবং এটাই তার ব্যবসায়িক কমিটমেন্ট। সব ক্লায়েন্টই ভালো ব্যবহার, চাহিদাপূরণ, সম্মান ও হাসিমুখ পছন্দ করেন। তিনি তার সংশ্লিষ্ট কর্মীদের এভাবে সেবা প্রদানের প্রতি গুরুত্ব দেন।

বাংলাদেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী রেজাউল ইসলাম মামুন। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশিরা বেশ পরিশ্রমী। সাফল্য অর্জিত হবেই। তিনি আমেরিকায় বসবাস করলেও নিজ মাতৃভূমির কথা সব সময় তার মনে পড়ে। কাটাতে পারেননি। সময় ও সুযোগ পেলেই দেশে ছুটে আসেন। সামাজিক কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করেন। তিনি আমেরিকায়ও বাংলাদেশ কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ কমিউনিটির সকল আয়োজনেই তিনি সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকেন।

অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button