প্রকৌশলী জন নিয়োগী
সিইটি, সিইও
MQ Energy Inc. Toronto, Canada
কানাডার দ্বিতীয় প্রজন্মের অনেক বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক সে দেশের উন্নয়ন অর্থনীতি ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন- তাদেরই একজন আলোকিত প্রকৌশলী জন নিয়োগী, সিইটি। তিনি কানাডার উল্লেখযোগ্য ও স্বনামখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান MQ Energy Inc. এর উদ্যোক্তা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)।
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক জন নিয়োগী শৈশবকাল থেকেই মেধাবী এবং অধ্যবসায়ী। তিনি অন্টারিওর টরেন্টোর জর্জ ব্রাউন কলেজ থেকে ১৯৮৬ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান ডিগ্রি অর্জনের পর ১৯৮৮ সালে University of Toronto থেকে Power Distribution কোর্স কমপ্লিট করেন। তিনি ১৯৯৩ সালে Seneca College, টরেন্টো থেকে কম্পিউটার কন্ট্রোল সিস্টেম, Low Voltage Power Distribution, Mathematics 3 (Calculus). Power System Analysis এবং গবপযধহরপং বিষয়ে অধ্যয়ন করেন।

জ্ঞানার্জনের প্রতি দারুণ আগ্রহী জন নিয়োগী ২০০০ সালে টরেন্টোর Humber College থেকে Control System-II, Equipment Control II, Programmable logic Controller, Poly Phase Circuits 2000 বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। ২০০১ সালে জন নিয়োগী Seneca College, Torontoথেকে Electrical Engineering Technologistহিসেবে ডিগ্রিপ্রাপ্ত হন।
৩৩ বছরের বেশি সময় ধরে কর্মসুবাদে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব জন নিয়োগী উদ্যোগী হয়ে Richmond Hill Toronto এ প্রতিষ্ঠা করেন MQ Energy Inc. নামের একটি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্ম। জন নিয়োগী একদিকে যেমন ইলেক্ট্রিক্যল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অভিজ্ঞ তেমনই ল্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও বেশ দক্ষ ও অভিজ্ঞ। বর্তমানে তার এই ফার্মে পঞ্চাশ জনেরও অধিক কর্মী রয়েছেন। MQ Energy Inc. তার গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সক্ষম। তারা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান এবং সে অনুযায়ী তাদের সন্তুষ্টিমতো কাজ করে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে তারা পরিবেশ সম্মতভাবে প্রজেক্ট নির্মাণ করে যাতে গ্রাহককে কোনো সমস্যায় পড়তে না হয় এবং প্রজেক্টটি হয় টেকসই।
MQ Energy Inc. নামের প্রতিষ্ঠানটি Electrical Engineering Master planning, সাবস্টেশন ডিজাইন, Overhead এবং Underground distribution design, Illumination design, utility coordination and contract administration ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞ। বলা যায় MQ Energy Inc. Electrical distribution design বিষয়ে যুক্তরাষ্ট্রে মার্কেট লিডারের অবস্থানে রয়েছে।
MQ Energy Inc. এর উদ্যোক্তা এবং সিইও জন নিয়োগী মনে করেন, কোনো কাজই এককভাবে করা যায় না। এ জন্যে তিনি তার সহকর্মীদের নিয়ে একটি অভিজ্ঞ কর্মোদ্যমী টিম গঠন করেছেন। এ প্রতিষ্ঠান ৪.১৬ কেভি, ১৩.৮ কেভি, ২৭.৬ কেভি এবং ৪৪ কেভি ভোলটেজ লেবেলের এবং এ বিষয়ক টেকনিক্যাল ও প্রফেশনাল জ্ঞানে অভিজ্ঞ এবং দক্ষ। বিশেষ করে অবকাঠামোগত কার্যক্রমে MQ Energy Inc. এর তুলনা প্রতিষ্ঠানটি নিজেই। এ বিষয়ক যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং কাজে তিনি সূক্ষ্ম সমাধানে পারদর্শী। বিশেষ করে নির্মাণ শৈলী, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, ইক্যুইপমেন্ট নিয়ন্ত্রণ, Porgrammic Logic Controller (PLC), পলি ফজ সার্কিটস, পরিবেশ বিষয়ক সেফটি অ্যান্ড কমপ্লায়েন্স ইত্যাদি বিষয়ে জনের সুদীর্ঘ কর্ম অভিজ্ঞতা তাকে এক্ষেত্রে অনন্য একজন করে তুলেছে। ফলে, এ সেক্টরে তিনি সমস্যা নিরসনের ক্ষেত্রে অভিজ্ঞ হিসেবে সুপরিচিত।
বৃহৎ কর্মে এখন এ প্রতিষ্ঠানের ডাক পড়ে। জন নিয়োগী নিজেই প্রজেক্ট প্রোপোজাল, তার প্রাতিষ্ঠানিক অবকাঠামো, বিল্ডিং, ম্যানেজমেন্ট, কমপ্লেক্স ইকোসিস্টেম নির্মাণসহ প্রযুক্তিগত সমস্যা সমাধানের বিশ্বস্ত ব্যক্তিত্ব।
সদা হাসিখুশি জন নিয়োগী মনে করেন, যে কোনো কাজের সাফল্যের মূল বিষয় হচ্ছে- সেই কাজটিকে ভালোবাসা এবং আন্তরিকতার সাথে সেই কাজে আত্মনিয়োগ করা। অধ্যবসায়ী জন দীর্ঘ সময় ধরে প্রাতিষ্ঠানিক জ্ঞানার্জনের পাশাপাশি কর্মে আত্মনিয়োগের ফলে নিজেকে অত্যন্ত দক্ষ হিসেবে গড়ে তোলার সুযোগ পেয়েছেন।
জন নিয়োগী বন্ধুবৎসল। কানাডায় জন্মগ্রহণকারী জন নিয়োগী বাংলাদেশকে গভীরভাবে ভালোবাসেন। বন্ধুমহলে জন নিয়োগী Topee নামে পরিচিত। তিনি গানের চর্চা করেন এবং অনুষ্ঠানাদিতে সংগীত পরিবেশনে পারফর্ম করেন। টরেন্টোর বাংলাদেশ কমিউনিটিতে তিনি সুপরিচিত। বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে এসেছেন।
অর্থকণ্ঠ প্রতিবেদক


