সাক্ষাৎকার

Ulkasemi বাংলাদেশকে বিশ্বে আউটসোর্সিং সার্ভিসে শীর্ষ পর্যায়ে তুলে আনার সুযোগ সৃষ্টি করেছে

ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইনায়েত রহমান, সিইও অ্যান্ড প্রেসিডেন্ট, Ulkasemi

বাংলাদেশের কৃতী সন্তানদের অনেকেই ব্যবসা- বাণিজ্যে সফলতার মাধ্যমে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন তাদেরই একজন যুক্তরাষ্ট্রের Ulkasemi গ্রুপ এর সিইও অ্যান্ড প্রেসিডেন্ট মোহাম্মদ ইনায়েত রহমান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় (সিলিকন ভ্যালি) এর প্রধান কার্যালয় এবং বাংলাদেশের ঢাকাতেও এর অপারেশনাল অফিস বিদ্যমান। Ulkasemi কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে উন্নত প্রযুক্তিখাতে তারা অপ্রতিদ্বদ্বী প্রতিষ্ঠান। ২০০৭ সালে প্রতিষ্ঠিত Ulkasemi তাদের দীর্ঘ ১৩ বছরের যাত্রায় বাংলাদেশের শীর্ষ পর্যায়ের Semiconductor Design সার্ভিস কোম্পানি হিসেবে উঠে আসতে সক্ষম হয়েছে। এটি সম্ভব হয়েছে প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও সিইও ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইনায়েত রহমানের মেধা, শ্রম, নিষ্ঠা এবং আত্মপ্রত্যয়ের ফলে।
ছাত্রজীবনে অসাধারণ মেধাবী মোহাম্মদ ইনায়েত রহমান বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BUET) থেকে ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি Oregon State University Convallis থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে এমএস ডিগ্রি লাভ করেন। তিনি Stamford University থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করেছেন। প্রায় ৩৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ পেশাজীবী ব্যক্তিত্ব মোহাম্মদ ইনায়েত রহমান ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, স্ট্রাটেজি ম্যাকিং, রিসোর্স বিল্ডিং, প্রোডাক্ট প্ল্যানিং এবং রিস্ক ম্যানেজমেন্ট খাতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করেছেন।
ইঞ্জিনিয়ার রহমান বুয়েটে অধ্যয়ন শেষে AMD নামক একটি প্রতিষ্ঠানের ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। সিনিয়র টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট পজিশনের এই জবের মাধ্যমে তিনি OKI Semiconductor, Virtual Silicon এবং Syntera Communication, Virtual Silicon এবং SynTera Communication বিষয়ক দায়িত্ব পালন করেন। তিনি ১২ বছরের অধিক সময় জুড়ে AMD তে ভিন্নমুখী নানা কাজের মাধ্যমে নিজেকে পর্যায়ক্রমে শাণিত করার সুযোগ পান। এক পর্যায়ে ডিজাইনিংয়ের ক্ষেত্রে তিনি পাইওনিয়ার ব্যক্তিত্বে পরিণত হন। ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় তার Patents বিদ্যমান।


২০০৭ সালে ইঞ্জিনিয়ারিং খাতের এই ব্যক্তিত্ব Ulkasemi ইঞ্জিনিয়ারিং ফার্ম প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি বাংলাদেশের শীর্ষ Semiconductor Design সার্ভিস কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা লাভে সক্ষম হয়েছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে ১৪০ জনেরও অধিক দক্ষ কর্মী দেশে-বিদেশে কাজ করছেন।
Ulkasemi তার গ্রাহকদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশীপ প্রোডাক্ট লাইনস মোবাইল ডিভাইসেস কমপ্লেক্স রোটারস, সুইটেস, কনজ্যুমার প্রোডাক্টস, স্টোরেজ, মাইক্রোপ্রফেসর গ্রাফিক্সস প্রসেসর ইত্যাদি উন্নত করতে সহায়তা করে থাকে। তাদের এই উন্নত পর্যায়ের কার্যক্রম টেকনোলজি খাতের উন্নয়নকে ত্বরান্বিত করছে। Ulkasemi’র মিশন হচ্ছে ক্লায়েন্টের গেম-চেঞ্জিং এ সময়ের সাথে তাল মিলিয়ে উন্নত করা। এটি প্রযুক্তি শিল্পের সর্বোচ্চ উন্নয়নে ভ‚‚মিকা রাখছে।
Ulkasemi বাংলাদেশকে বিশ্বে আউটসোর্সিং সার্ভিসের ক্ষেত্রে শীর্ষ পর্যায়ে তুলে আনার পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে। রীতিমতো প্রতিযোগিতামূলক প্রযুক্তি বাজারে Ulkasemi তার গ্রাহকদের বিজনেস চাহিদার বাস্তবায়নে সব সময়ই আন্তরিকতার পরিচয় দিতে সক্ষম হচ্ছে।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইনায়েত রহমান একজন প্রতিভাবান প্রকৌশলী, যিনি টেকনোলজি খাতে তার প্রতিষ্ঠান Ulkasemiকে শীর্ষ অবস্থানে তুলে এনেছেন। তার এই উন্নয়ন পথচলায় বাংলাদেশের ভাবমূর্তিও সমুজ্জ্বল হচ্ছে।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button