প্রতিবেদন

বিএটি বাংলাদেশ লিডারশিপ টিমে শেখ শাবাব আহমেদ

অর্থকণ্ঠ ডেস্ক

বিএটি বাংলাদেশ লিডারশিপ টিমে শেখ শাবাব আহমেদ

বিএটি বাংলাদেশ লিডারশিপ টিমের এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান হিসেবে যোগ দিয়েছেন শেখ শাবাব আহমেদ। এর মাধ্যমে দেশের করপোরেট সেক্টরে সর্বকনিষ্ঠ শীর্ষস্থানীয় নেতাদের একজন হলেন তিনি।
১৬ বছরের বিএটি বাংলাদেশ কর্মজীবনে তিনি বিভিন্ন ব্যবস্থাপনা এবং নেতৃত্বদানকারী উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যেখানে লন্ডনে বিএটির প্রধান কার্যালয়ে গ্লোবাল রেগুলেটরি এনগেজমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্বপালন উল্লেখযোগ্য।
শেখ শাবাব আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) সম্পন্ন করেন। তিনি ঢাকার সেন্ট জোসেফ হাইস্কুল এবং নটর ডেম কলেজের একজন সাবেক ছাত্র।
এক বার্তায় শেখ শাবাব বলেন, বিএটি বাংলাদেশ লিডারশিপ টিমের অংশ হতে পেরে আমি গর্বিত; যেখানে বিএটি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ উন্নয়নে অংশীদার হিসেবে স্বীকৃত। সবার জন্য একটি সম্ভাবনাময় আগামী নির্মাণে আমরা আমাদের যাত্রা চালিয়ে যেতে চাই।

অর্থকণ্ঠ ডেস্ক

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ কার্যালয়ের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে মনোনয়ন পেয়েছেন এডিমন জিনটিং। তিনি মনমোহন পারকাশের স্থলাভিষিক্ত হবেন। এডিমন জিনটিং এডিবির উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৫ অক্টোবর এডিবি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবিতে এডিমন জিনটিং প্রায় ১৪ বছর ধরে কাজ করছেন। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে একজন অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন। এছাড়া ইন্দোনেশিয়ার পার্লামেন্টের বাজেট কমিটিতে পরামর্শকের ভূমিকাও পালন করেছেন তিনি। বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী এবং অংশীজনদের সঙ্গে এডিবির নীতি আলোচনায় এখন থেকে জিনটিংই নেতৃত্ব দেবেন।
দায়িত্ব পেয়ে জিনটিং বলেছেন, ‘বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানো, উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফিরতে এবং করোনা মহামারির ধকল কাটানোসহ উন্নয়ন লক্ষ্য পূরণে এ দেশের মানুষ ও সরকারের সঙ্গে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব উন্নয়ন এগিয়ে নিতে আরও টেকসই প্রবৃদ্ধির পথে উৎসাহ যোগাতে সরকার এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবো।’
১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্যপদ লাভ করে। এখন পর্যন্ত এডিবি বাংলাদেশকে ৪৫ বিলিয়ন ইউএস ডলার ঋণ সহায়তা ও অনুদান দিয়েছে।

অর্থকণ্ঠ ডেস্ক


বিএটি’র প্রথম
বাংলাদেশি নারী
ফিন্যান্স ডিরেক্টর
আমান মুস্তাফিজ

বিএটি বাংলাদেশ ফিন্যান্স ডিরেক্টর হিসেবে আমান মুস্তাফিজকে লিডারশিপ টিমে অন্তর্ভুক্ত করেছে। বিএটি বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম বাংলাদেশি নারী ফিন্যান্স ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন।
বিএটিতে তার ১৬ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ, জাপান এবং শ্রীলঙ্কায় বিভিন্ন ব্যবস্থাপনা এবং উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। স¤প্রতি তিনি হংকংয়ে গ্লোবাল ট্রাভেল রিটেইলের হেড অব ফিন্যান্স পদে দায়িত্ব পালন করেন।
আমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস অ্যাসোসিয়েশনের (এসিসিএ) একজন সদস্য।
এক বার্তায় আমান বলেন, ‘বিএটি লিডারশিপ টিমে অন্তর্ভুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি মনে করি, একটি সুন্দর ও সম্ভাবনাময় আগামী গড়তে বিএটির শেয়ারহোল্ডারদের মূল্যায়নের পাশাপাশি সমাজে অবদান রাখতে পারাটাও
অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অর্থকণ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button