অর্থনীতিসাক্ষাৎকার

মো: সেলিম রেজা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সফল উদ্যোক্তা ব্যবসায়ী

অর্থকণ্ঠ প্রতিবেদন

প্রবাসে অনেক বাংলাদেশি তাদের উদ্যোগ, প্রচেষ্টা এবং প্রত্যয়ী মনোভাবের মাধ্যমে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভে সক্ষম হয়েছেন তাঁদেরই একজন মো: সেলিম রেজা। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজা’র একজন বিশিষ্ট বাংলাদেশি উদ্যোক্তা-ব্যবসায়ী। তিনি সেখানকার রিয়েল এস্টেট খাতের স্বনামধন্য ব্যবসায়ী। তিনি শারজায় অবস্থিত Al Bait Chittagong General Trading LLC এর ম্যানেজিং ডিরেক্টর। একই সাথে তিনি Le Bakes House, Food Industry, Chittagong, Bangladesh এর ডিরেক্টর এবং Al Bait Trade International, Chittagong, Bangladesh এর ম্যানেজিং ডিরেক্টর। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের সন্তান মো: সেলিম রেজার জন্ম ১৯৬০ সালের ২০ জানুয়ারি। সফল এই উদ্যোক্তা কঠোর পরিশ্রমী ও অধ্যবসায়ী। তিনি জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজ সাফল্যের সিঁড়ি অতিক্রম করে চলেছেন। অধ্যয়ন শেষে ১৯৮১ সালে তিনি Salam Studio-তে একজন Custom & Logistic Executive হিসেবে পেশাজীবন শুরু করেন। কোম্পানিটি তখন দেশ-বিদেশের উল্লেখযোগ্য খ্যাতিসম্পন্ন উদ্যোক্তা প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িকভাবে সম্পৃক্ত ছিল। তিনি এ কোম্পানির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রপ্তানিপণ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে সময়ের এক বলিষ্ঠ তরুণ নির্বাহী মো: সেলিম রেজা সততা, দক্ষতা এবং নিবেদিতপ্রাণ কর্মের মাধ্যমে সালাম গ্রুপের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। বিশেষ করে এই গ্রুপের লজিস্টিকস বিষয়ক কার্যক্রম তিনি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হন। তিনি মনে করেন, প্রতিটি মানুষেরই উচিত তার ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও যথাযথভাবে পালন করা। কোম্পানিকে নিজের মনে করে কাজ করতে পারলে কাজের কোয়ালিটি যেমন বাড়ে, তেমনই প্রতিষ্ঠানটিও এগিয়ে যেতে সক্ষম হয়। ব্যবসাসফল প্রতিষ্ঠান হিসেবে সালাম গ্রুপের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দক্ষ নির্বাহী মো: সেলিম রেজার অবদান অনেকখানি। তাঁর কাজের সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি Sultan Ahmed Bin Sulayem (Chairman of DP World) এবং Ahmed Butti Ahmed ( Director General of Dubai Custom) কর্তৃক শ্রেষ্ঠ গ্রাহকের সম্মাননা লাভ করেছেন। সেলিম রেজা সালাম গ্রুপের Salam Studio এর Salam Studio এর Custom & Logistics বিভাগের দায়িত্বে থাকাকালে পণ্য আমদানি-রপ্তানির ব্যবসায় নিজের দক্ষতাকে অন্য এক উচুঁমাত্রায় নিয়ে যান। তিনি সুনাম ও দক্ষতার সাথে ৩২ বছর এ প্রতিষ্ঠানে নির্বাহী পদে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে ‘সালাম স্টুডিও’ থেকে অবসর গ্রহণ করার পর তিনি উদ্যোক্তা-ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রতিষ্ঠা করেন Selim Reza Real Estate. একজন বিনিয়োগকারী হিসেবে অল্প সময়েই তিনি সংযুক্ত আরব আমিরাতের আবাসন ব্যবসা খাতে নিজের অবস্থানকে সুদৃঢ় করতে সক্ষম হন। তিনি একদিকে যেমন নতুন নতুন আবাসন গড়ে তুলছেন, পাশাপাশি অ্যাপার্টমেন্ট এবং ভিলাসমূহ ভাড়া দেয়ার কাজের সাথেও সম্পৃক্ত হয়েছেন। এখন তিনি নিজের ব্যবসায় প্রচুর সময় দিচ্ছেন। তিনি শুধু সংযুক্ত আরব আমিরাতেই নয়, বাংলাদেশেও তার ব্যবসার বিস্তৃতি ঘটিয়েছেন। তিনি Bakes House এর মাধ্যমে চট্টগ্রামে ফুড ইন্ডাস্ট্রি খাতে সুনাম লাভ করেছেন। তিনি মনে করেন, খাদ্যশিল্পে স্বচ্ছতা ও পবিত্রতা রক্ষা করা বড় বিষয়। কারণ এ খাতে নিরাপদ খাদ্যপণ্য উৎপাদন না করলে মানুষের জীবনহানি বা ক্ষতি হতে পারে। এজন্য তিনি তাঁর কোম্পানি ও ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের স্পষ্ট বলে নিয়েছেন নিরাপদ খাদ্যসামগ্রী উৎপাদনের।
Bait Trade International, Chittagong, Bangladesh এর মাধ্যমে তিনি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি তাঁর ব্যবসায়িক পরিধি বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন। তিনি বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল প্রোডাক্টস আনয়নে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে ‘বাংলাদেশ মার্চেন্ডাইজ’ হিসেবে কাজে লাগাচ্ছেন।
আন্তর্জাতিক ট্রেডের অভিজ্ঞ উদ্যোক্তা-ব্যবসায়ী মো: সেলিম রেজা যথেষ্ট উদ্যমী। বিদেশে প্রতিষ্ঠিত হতে সক্ষম হলেও নিজের শেকড় সত্তাকে ভুলতে পারেননি। তাই যখনই সময় পান নিজ মাতৃভূমিতে আসেন এবং দেশে উন্নত মানের ব্যবসায়িক উদ্যোগ নিয়ে থাকেন। চট্টগ্রামে তাঁর প্রতিষ্ঠিত LC Bake House উন্নত মান খাদ্যশিল্পে বিপ্লব এনে দিয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি কুকিজ এবং ক্রিমসহ স্থানীয় খাদ্যের সাথে আন্তর্জাতিক মানের সন্নিবেশ ঘটিয়েছে। এতে করে এখন এ প্রতিষ্ঠানের সুনাম চট্রগ্রামসহ সর্বত্র ছড়িয়ে পড়েছে।
মো: সেলিম রেজা ট্রাভেলিং বিজনেসের সাথেও সম্পৃক্ত। তিনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনাসহ বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক বিদেশিদের উদ্বুদ্ধ ও সহায়তা করে থাকেন। তিনি এক্ষেত্রে বিদেশে বাংলাদেশের পর্যটন ও এখানকার বিনিয়োগ সম্ভাবনাকে প্রমোট করছেন।
সেলিম রেজা প্যারিস, লন্ডন, ডেনমার্কসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। চট্টগ্রামে তাঁর খাদ্যশিল্প প্রতিষ্ঠান LC Bake House এর ফ্যাক্টরি কালুরঘাটে অবস্থিত।
দেশের আলোকিত প্রবাসী উদ্যোক্তা মো: সেলিম রেজা মনে করেন, বাংলাদেশ এখন বিশ্বের মানচিত্রে একটি দ্রুত উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা সম্ভব হলে বাংলাদেশ আগামী ২০ বছরের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হতে সক্ষম হবে। তিনি বলেন, বাংলাদেশকে একটি উন্নত মানবিক রাষ্ট্রে পরিণত করতে মানুষের মৌলিক অধিকারসমূহ সংরক্ষণের উদ্যোগ নিতে হবে।

অর্থকণ্ঠ প্রতিবেদন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button