প্রতিবেদনসম্পাদকীয়

অর্থকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক এনামের জন্মদিন উদযাপন

অর্থকণ্ঠ প্রতিবেদক

অর্থকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক এনামের জন্মদিন উদযাপন

অর্থ-শিল্প-বাণিজ্যের শীর্ষস্থানীয় ম্যাগাজিন ‘অর্থকণ্ঠ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও ‘বিজনেস আমেরিকা’ ম্যাগাজিনের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনামের ৫১তম জন্মদিন গত ২৮ ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছে। বর্তমানে প্রবাসে অবস্থানকারী কৃতী সাংবাদিক এনামুল হক এনামের জন্ম ১৯৭১ সালের ২৮ ফেব্রুয়ারি বগুড়া জেলার এক সম্ভ্রান্ত পরিবারে। তার পিতা আলহাজ আকবর আলী এবং মা আলহাজ ফাতেমা-তুজ-জোহরা। এনামুল হক এনাম শিক্ষা জীবন শেষে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তিনি জাতীয়, আঞ্চলিক এবং বিভিন্ন সাপ্তাহিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি দেশের অন্যতম বিজনেস নিউজ ম্যাগাজিন অর্থকণ্ঠ-এর একনিষ্ঠ উদ্যোক্তা এবং অর্থকণ্ঠ পাবলিকেশন্সের স্বত্বাধিকারী। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সদস্য। পেশাগত প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন তিনি। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দেশে ও বিদেশে বিভিন্ন সংগঠন তাকে সম্মাননা প্রদান করেছে।

এনামুল হক এনামের জন্মদিন উপলক্ষে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় অর্থকণ্ঠ ও বিজনেস আমেরিকা’র ঢাকা অফিসে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সিনিয়র সাংবাদিক বজলুর রায়হান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন। এ সময় অর্থকণ্ঠ এবং বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ডিরেক্টর মার্কেটিং ইফতি আহমেদ ও সফিকুল ইসলাম, গ্রাফিক্স ডিজাইনার রোমন মিয়া ও সিয়াম আহমেদ, ওয়েব ডেভেলপার সাকিব হাসান,  কম্পিউপার অপারেটর  ফয়সাল হোসেন  উপস্থিত ছিলেন। 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button