অর্থনীতিআন্তর্জাতিকপ্রতিবেদন

ডিস্ট্রিক্ট লিডার নির্বাচন : অ্যাসেম্বলি ডিস্ট্র্রিক্ট-২৪ শাহ নেওয়াজ’র প্রতি কমিউনিটির সর্বস্তরের মানুষের সমর্থন

অর্থকণ্ঠ ডেস্ক

ডিস্ট্রিক্ট লিডার নির্বাচন : অ্যাসেম্বলি ডিস্ট্র্রিক্ট-২৪ শাহ নেওয়াজ’র প্রতি কমিউনিটির সর্বস্তরের মানুষের সমর্থন

বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার শাহ নেওয়াজ নিউ ইয়র্কের আসন্ন ডেমোক্র্যাট দলীয় প্রাইমারি নির্বাচনে স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ থেকে ডিস্ট্র্রিক্ট লিডার পদে আনুুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে গত ১০ মার্চ সন্ধ্যায় শাহ নেওয়াজের বন্ধুরা ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুুষ্ঠানের আয়োজন করেন। অনুুষ্ঠানে নির্বাচনী এলাকার বিপুলসংখ্যক ভোটার এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। আগামী ২৮ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্র্রিক্ট ২৪ থেকে ডিস্ট্র্রিক্ট লিডার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্র্রোকারেজ এবং গোল্ডেন এজ হোম কেয়ার-এর কর্ণধার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট লায়ন শাহ নেওয়াজ-এর সমর্থনে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুুষ্ঠানে আগত সবাই শাহ নেওয়াজকে ভোট দিয়ে নির্বাচিত করার অঙ্গীকার করেন। ফ্র্রেন্ডস ফর শাহ নেওয়াজ-এর ব্যানারে আয়োজিত অনুুষ্ঠানে মূলধারা এবং কমিউনিটির বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।  ইউএনএ।বক্তারা শাহ নেওয়াজকে কমিউনিটির বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, শাহ নেওয়াজ দীর্ঘদিন ধরে কমিউনিটির পাশে আছেন। তিনি কমিউনিটিকে অনেক কিছু দিয়েছেন, এখন তাকে কমিউনিটির পক্ষ থেকে কিছু দেয়ার সময় এসেছে। বক্তারা বলেন, মূূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটি এগিয়ে চলেছে। কমিউনিটির এই চলার পথে নেতৃত্ব দিতে শাহ নেওয়াজ-এর মতো যোগ্য নেতার প্রয়োজন।

অনুষ্ঠানে শাহ নেওয়াজ তার বক্তব্যে নিউ ইয়র্ক সিটির আগামী নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া এবং অ্যাসেম্বলি ডিস্ট্র্রিক্ট ২৪-কে সুন্দর, শান্তিময় এলাকা হিসেবে গড়ে তুলতে তাকে নির্বাচিত করার আহ্বান জানান। তিনি বলেন, যদিও এই দায়িত্ব পালন সহজ নয়, তবে অসম্ভবও নয়। তার মতে এটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন।এই নির্বাচন পুরো কমিউনিটির স্বার্থে একতাবদ্ধ থাকার উপলক্ষ। সবার সহযোগিতা পেলে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। নিউ ইয়র্ক স্টেট আ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৫ এর অ্যাসেম্বলি মেম্বার পদপ্রার্থী ও সাবেক স্টেট সিনেটর হাইরাম মানসেরাত, অ্যাসেম্বলিম্যান পদপ্রার্থী এটর্নি এলবার্ট বালডিও সহ মূলধারার বিপুলসংখ্যক নেতা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাকে সমর্থন জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, আগা সালেহ, ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, কমিউনিটি নেতা নাসির আলী খান পল, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার আব্দুর রহীম হওলাদার, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী ও আহসান হাবীব, বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাব নিউ- ইয়র্ক-এর সভাপতি লায়ন আহসান হাবীব, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ নিশান রহীম, জেবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক তারেক হাসান খান, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফিরোজ আলম, মাকসুদুল হক চৌধুরী, জে মোল্লা সানি, এএফ মিসবাহউজ্জামান, সৈয়দ রাব্বী, শো টাইম মিউজিক-এর কর্ণধার আলমগীর খান আলম, সাংবাদিক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট বেলাল আহমেদ, সংগীত শিল্পী সেলিম ইব্রাহীম, শেখ গালিব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহ নেওয়াজ’র কন্যা সাদিয়া নেওয়াজ জারিন। স্বাগত বক্তব্য রাখেন শাহ নেওয়াজ-এর নির্বাচন পরিচালনা কমিটির ক্যাম্পেইন ডিরেক্টর জেনারেল আব্দুর রশীদ। অনুুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আইটিভি’র প্রধান নির্বাহী মোহাম্মদ শহীদুল্লাহ। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফুল হাসান বুলবুল ও দিমা নেফারতিতি।অনুুষ্ঠানের শুরুতে জেবিবিএ’র সভাপতি হারুন ভূঁইয়া, সহ-সভাপতি মোহাম্মদ আলম নমী, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বারী হোম কেয়ারের প্রধান নির্বাহী আসেফ বারী টুটুল, মোহাম্মেদ হাসান জিলানীসহ অন্যরা শাহ নেওয়াজের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে সমর্থন জানান।মূূলপর্ব শেষে সংগীত পরিবেশন করেন রিজিয়া পারভীন, চন্দন চৌধুরী, রানো নেওয়াজ, শাহ মাহবুুব, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, ফারজানা ইয়াসমীন তুলি, অনিক রাজ। সংগীতপর্ব উপস্থাপনা করেন বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়। অনুুষ্ঠানের শুরুতেই প্রার্থী শাহ নেওয়াজের জন্য ফান্ড রেইজিংয়ের আয়োজন করা হয়। এ সময় শাহ নেওয়াজ-এর সামাজিক ও মূূলধারার কর্মকাণ্ড ডিজিটাল মনিটরে প্রদর্শন করা হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button