সাক্ষাৎকার

বাংলাদেশ দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসকে দূর করে শিগগির একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে সক্ষম হবে

মোহাম্মদ শফিউদ্দিন (সিআইপি) জেনারেল ম্যানেজার National Fish Company W.L.L

বাংলাদেশের অদম্য এক উদ্যোক্তা ব্যবসায়ী ব্যক্তিত্ব মোহাম্মদ শফিউদ্দিন। তিনি মধ্যপ্রাচ্যের বাহরাইনের ব্যবসা-বাণিজ্য অঙ্গনে নিজের অবস্থানকে সুদৃঢ় করতে সক্ষম হয়েছেন। প্রত্যয়ী, পরিশ্রমী ও পরিকল্পিতভাবে নিজেকে গড়ে তোলা মোহাম্মদ শফিউদ্দিন National Fish Company W.L.L-এর জেনারেল ম্যানেজার। তিনি Pacific Aluminium Group এরও কর্ণধার।
বাংলাদেশের চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কুনিরবিল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৭৬ সালের ১৬ এপ্রিল জন্মগ্রহণ করেন সুদর্শন ও কর্মনিষ্ঠ এই ব্যবসায়ী। তার পিতা মরহুম আলহাজ্ব আব্দুল মান্নান এবং মা হোসনে আরা বেগম।
ছোটবেলা থেকেই বুদ্ধিদীপ্ত মোহাম্মদ শফিউদ্দিন চন্দনাইশ হাই স্কুল থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাস করেন। তারুণ্যেই মোহাম্মদ শফিউদ্দিন মনে করেন, বিদেশে পেশাজীবন বিশেষ করে ব্যবসা-বাণিজ্য করতে পারলে পরিবার ও দেশের জন্যে ইতিবাচক ভ‚মিকা রাখা সম্ভব। এই চিন্তা-ভাবনা থেকেই তিনি বাহরাইনে যান ১৯৯৯ সালের মার্চ মাসে। খুব তরুণ বয়সে। তিনি প্রমাণ করেছেন তারুণ্যই শক্তি। নিজ প্রচেষ্টায় তিনি বাহরাইনে ব্যবসায়িক জগত গড়ে তোলেন। তিনি National Fish Company W.L.L এর উদ্যোক্তাদের একজন এবং এ কোম্পানির জেনারেল ম্যানেজার পদে দায়িত্ব পালন করছেন। এই ফিস কোম্পানি বাহরাইনের অভ্যন্তরীণ বাজার ছাড়াও জাপান, সাউথ কোরিয়া ও আমেরিকাসহ বিভিন্ন দেশে প্রক্রিয়াজাত মাছ রপ্তানি করে। এটি বাহরাইনের শীর্ষ মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের একটি।


তার উদ্যোগে প্রতিষ্ঠিত Pacific Aluminium Group এর উৎপাদিত পণ্য দরোজা, গøাস, কিচেন ফিটিংস, ফার্নিচার ইত্যাদি পণ্যও দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে। এর মাধ্যমে অর্জিত অর্থের এক বড় অংশ তিনি দেশে প্রেরণ করেন । তিনি মনে করেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান ও দায়িত্ব পালন করতে হবে।
সম্মানজনক রেমিট্যান্স প্রেরণের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৪ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি সম্মাননা লাভ করেছেন।
বাহরাইনে দুই লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশা ও ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত। তিনি এখানকার বাংলাদেশ দূতাবাস কর্তৃক পরিচালিত বাঙালিদের জন্যে প্রতিষ্ঠিত Bangladesh School Bahrain-এর বোর্ড অব ডাইরেক্টরস-এর একজন ডিরেক্টর।
তিনি যখন ১৯৯৯ সালে বাহরাইন যান তখনকার চেয়ে সে দেশটি কয়েকগুণ উন্নতি করতে সক্ষম হয়েছে। তিনি মনে করেন, তাদের এই উন্নয়নের পেছনে বাংলাদেশি যারা সেখানে কর্মরত ছিলেন এবং এখনো রয়েছেন তাদের ব্যাপক অবদান বিদ্যমান। তিনি বলেন, সেখানে সবক্ষেত্রে শৃঙ্খলা এবং আইনের শাসন রয়েছে।
বাহরাইন যাওয়ার আগে তিনি বাংলাদেশেও ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং এখনো আছেন। তিনি Rainbow Sea food Ltd. Ctg. এর চেয়ারম্যান।
এ প্রতিষ্ঠান বিদেশে হিমায়িত মাছ রপ্তানি করে, এর মধ্যে সামুদ্রিক মাছ ও চিংড়ি অন্যতম। মোহাম্মদ শফিউদ্দিন চট্টগ্রামের ওমরগনি এমইএস ইউনিভার্সিটি কলেজ থেকে বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন।
আলোকিত ব্যবসায়ী ব্যক্তিত্ব মোহাম্মদ শফিউদ্দিন সময় পেলেই দেশে আসেন মাটি ও মানুষের টানে। তিনি নিজ গ্রামে একটি মসজিদ নির্মাণ করেছেন। তিনি দায়ো কমপ্লেক্স সাতবাড়িয়ায় এতিমদের সহযোগিতা করেন। তাদের পূর্বপুরুষরাও এর সাথে সম্পৃক্ত থেকে সহযোগিতা করেছেন। স্মার্ট ও দেশপ্রেমিক ব্যবসায়ী ব্যক্তিত্ব মোহাম্মদ শফিউদ্দিন মনে করেন বাংলাদেশ থেকে বিদেশে কর্মসংস্থানের জন্যে লোক প্রেরণের ক্ষেত্রে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে পাঠানো উচিত। সরকার যদি দক্ষ শ্রমিক প্রেরণ করতে পারে তবে রেমিট্যান্স আয় ১০ গুণ বাড়ানো সম্ভব। তিনি প্রবাসী শ্রমিক প্রেরণ খাতের অনিয়ম, দুর্নীতি ও বিদেশে গমনেচ্ছুদের হয়রানি মুক্ত করার অনুরোধ জানান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরাই এখন দেশের মূল অর্থনৈতিক শক্তি।
মোহাম্মদ শফিউদ্দিন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে বাইরাইনে থাকেন। তার বড় ছেলে বাহরাইনের Cambridge স্কুলে ১১, ছোট ছেলে একই স্কুলের গ্রেড X এবং মেয়ে Grade V এর শিক্ষার্থী। তিনি বাংলাদেশ কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং চট্টগ্রাম ক্লাব, বাহরাইনের প্রেসিডেন্ট।
সময়ের আলোকিত ব্যবসায়ী মোহাম্মদ শফিউদ্দিন বলেন, বাংলাদেশ দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসবাদ দূর করে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে সক্ষম হবে।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button