অর্থনীতিপ্রচ্ছদ প্রতিবেদনপ্রতিবেদনবিজ্ঞান ও প্রযুক্তি

কোডার্সট্রাস্ট বাংলাদেশের নারীদের অর্থনৈতিক শক্তিতে পরিণত করছে, উইনার এস্ট্রাপ পেটারসন

উইনার এস্ট্রাপ পেটারসন, অনারেবল অ্যাম্বাসেডর, ডেনমার্ক দূতাবাস, বাংলাদেশ

কোডার্সট্রাস্ট বাংলাদেশ আয়োজিত হাজারো নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে ডেনমার্ক দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত অনারেবল অ্যাম্বাসেডর, ডেনমার্ক দূতাবাস, বাংলাদেশ উইনি এস্ট্রাপ পেটারসন অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এর পেছনে ‘কোডার্সট্রাস্ট’ অনন্য ভূমিকা রেখে চলেছে। তারই ধারাবহিকতায় আজ ‘এম্পাওয়ারিং ওমেন ইন টেক দ্য বিলিয়ন ডলার ইমপ্যাক্ট’ প্রোগ্রামের লঞ্চিং সেরিমনি।

তিনি এই কার্যক্রমে অভিভূত হয়ে বলেন, নিকট অতীতেও বাংলাদেশ দক্ষতার দিক থেকে বেশ পিছিয়ে ছিল এবং নারীদের অবস্থান এক্ষেত্রে মোটেই সন্তোষজনক ছিল না। তিনি বলেন, কোডার্সট্রাস্ট এ ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে আসতে সক্ষম হয়েছে। উইনি এস্ট্রাপ বলেন, কোডার্সট্রাস্ট এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের নারীদের অর্থনৈতিক শক্তিতে পরিণত করছে এবং এতে করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।

তিনি বলেন, ডেনিস সরকার এবং আমাদের কোম্পানিগুলো কোডার্সট্রাস্টের এসকল উন্নয়ন কার্যক্রমের বিনিয়োগ করছে। আমরা এই মহতি কার্যক্রমের অংশীদার। কারণ, আমরাও চাই বাংলাদেশের নারীদের অর্থনৈতিক উন্নয়ন এবং তাদের ক্ষমতায়ন। কোডার্সট্রাস্টের আন্তরিকতা ও সফল উদ্যোগের ফলে বাংলাদেশের নারী ক্ষমতায়ান বৃদ্ধি পাচ্ছে। এ জন্যে তিনি কোডার্সট্রাস্ট বাংলাদেশে-এর উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের এই উদ্যোগের সাথে ডেনিস সরকার এবং সেখানকার কোম্পানিগুলোর সহযোগিতা সবসময়ই থাকবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button