প্রতিবেদন

কৃষিপণ্যে রপ্তানি সহায়তায় কাস্টমসের প্রত্যয়নপত্র বাধ্যতামূূলক

অর্থকণ্ঠ ডেস্ক

এখন থেকে কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে ভর্তুকি বা প্রণোদনা পেতে কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন প্রত্যয়নপত্র বাধ্যতামূলক লাগবে। এই প্রত্যয়নপত্র প্রণোদনা না দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাটি দেশের কাযর্রত সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো হয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে, কৃষিপণ্য (শাকসবজি ও ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রো প্রসেসিং) কৃষিপণ্য রপ্তানি খাতে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে পণ্য রপ্তানির আগে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন যাচাই করা (ফিজিক্যাল ভেরিফিকেশন) প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক বিষয়টি নিশ্চিত হবে।
নির্দেশনা জারির তারিখ থেকে জাহাজীকরণ পণ্যের ক্ষেত্রে এটি কার্যকর হবে। কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি খাতে রপ্তানি প্রণোদনা প্রদান সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থকণ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button