অর্থনীতিপ্রতিবেদন

ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালের কল সেন্টার উদ্বোধন

অর্থকণ্ঠ ডেস্ক

ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালের কল সেন্টার উদ্বোধন

ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের কল সেন্টার সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম।
ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম বলেন, চিকিৎসাসেবা পেতে এখন থেকে হাসপাতালের কল সেন্টার সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ফিন্যান্স ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান মজলিস, ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এ ফয়সাল, ডেপুটি সুপারনটেন্ডিন্ট ডা. মো. সিরাজ উদ্দিন, আই সিইউ কনসালট্যান্ট ডা. মামুনুর রশিদ, পাবলিক রিলেশন অফিসার মো. সোহরাব আকন্দ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ এম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ মো. হিরো মিয়াসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স ও কর্মকর্তাবৃন্দ।
হাসপাতালের কল সেন্টারের হটলাইন নম্বর : ০৯৬১৩-৪৪৫৫৪৪।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button