অর্থনীতি

বাংলাদেশ অনেক ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে, বিশেষ করে প্রযুক্তিগত চিকিৎসাখাতে

মাহফুজ হাসান ভূঁইয়া সিনিয়র ডিরেক্টর এন্টারপ্রাইজ বিজনেস ইন্টেলিজেন্স অ্যাট One Blood

অধ্যবসায় আর আত্মপ্রত্যয়ের মাধ্যমে যারা দেশে নিজেদের পেশায় সাফল্যের স্বর্ণশিখরে উঠে আসতে সক্ষম হয়েছেন, তাদেরই একজন বাংলাদেশের কৃতী সন্তান মাহফুজ হাসান ভূঁইয়া দিপু। তিনি আমেরিকার বিশ্বখ্যাত বাণিজ্যিক প্রতিষ্ঠানEnterprize Business Intelligence at One Blood এর সিনিয়র ডিরেক্টর। তিনি যুক্তরাষ্ট্রের বৃহৎ রিসার্চ, টেস্টিং এক ব্লাড ব্যাংক ‘ওয়ান ব্লাড’-এর বিভাগীয় প্রধান। এই গুণী, আত্মপ্রত্যয়ী ও কর্মবীরের জন্ম বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এক মুসলিম পরিবারে। ছোটবেলা থেকেই তিনি বেশ মেধাবী। তিনি এসএম মডেল গভর্নমেন্ট হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় পাস করেন। পরে ভর্তি হন ঢাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নটর ডেম কলেজে। এখান থেকে এইচএসসি পরীক্ষায় পাস করার পর ভর্তি হন খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (KUET)-এ। এরপর তিনি BUET থেকে ডিগ্রি নেন।

জ্ঞানপিপাসু মাহফুজ হাসান ভূঁইয়া উচ্চ শিক্ষার্থে বিদেশে যান। তিনি নিজের জ্ঞানের সীমানা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন। তিনি Massachusetts Institute থেকে Business Intelligence Big Data Certification লাভ করেন। এরপর তিনি University of New Haven থেকে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন স্কিম সার্টিফিকেট লাভ করেন। তিনি University of Hartford থেকে Finance বিষয়ে এমবিএ এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এন্টারপ্রাইজ বিজনেস ইন্টেলিজেন্স বিষয়ে ‘স্পেশালিস্ট’ হিসেবে ডিগ্রি অর্জন করেন।

স্বপ্নদর্শী, আলোকিত, উন্নয়ন চেতনার অধিকারী মাহফুজ হাসান ভূঁইয়া দিপু বিদেশের কর্মজীবনের শুরুতে ইঁংরহবংং ওহঃবষবমবহপব ধঃ ংঃধহফরহম ইষধপশ উবপশবৎ এর ‘এষড়নধষ গধহধমবৎ’ পদে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি Business Intelligence at Travelers Insurance-এর ম্যানেজার পদে কাজ করেন। কাজে দক্ষতা এবং অভিজ্ঞতা তাকে একের পর এক ভালো প্রতিষ্ঠানের সেরা অবস্থানে কর্মের সুযোগ এনে দেয়। তিনি আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান Business Intelligence at Orvis Company Inc. VT এর আইটি ম্যানেজার পদে দায়িত্ব পালন করেছেন। তিনি DBA, Enterprise Business Intelligence at Miami Children’s Hospital এর সাবেক ম্যানেজার।

দূরদর্শী এবং সমাজ উন্নয়নের অন্যতম কারিগর মাহফুজ হাসান ভূঁইয়া দিপু বর্তমান করোনা সংকটকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছেন। তিনি বিশ্বাস করেন- মানুষ মানুষের জন্যে, মানুষকে অবশ্যই যে কোনো দুর্যোগে অন্যের সহায়তায় এগিয়ে আসা উচিত। এই উদ্দেশ্য থেকেই তিনি করোনা আক্রান্ত মানুষের জন্যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। মাহফুজ ভূঁইয়া আমেরিকা এবং বাংলাদেশে প্লাজমা থেরাপির মাধ্যমে অসুস্থ করোনা রোগীদের আরোগ্যের সকল কার্যক্রম পরিচালনা করছেন। বাংলাদেশেও তার উদ্যোগে প্রায় দেড় মাস পরিশ্রমের পর এই প্লাজমা থেরাপি চালু হয়েছে। প্লাজমা থেরাপি করোনা আক্রান্ত রোগীদের জন্যে নিঃসন্দেহে খুশির সংবাদ।

প্রতিভাবান ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ মাহফুজ হাসান ভূঁইয়া দিপু বিদেশের অনেক মিডিয়ায় সাক্ষাৎকার দানকালে এ বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, বাংলাদেশ অনেক ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে- বিশেষ করে প্রযুক্তিগত চিকিৎসাখাতে। বাংলাদেশে প্রযুক্তিগত চিকিৎসা খাতের উন্নয়নে সরকারকে গুরুত্ব দিতে হবে।

মাহফুজ ভূঁইয়া এন্টারপ্রাইজ বিজনেস ইন্টেলিজেন্স খাতে ১৮ বছরেরও বেশি সময় ধরে গ্লোবাল লিডার হিসেবে নিজের অবস্থানকে ধরে রাখতে পেরেছেন। আমেরিকাসহ বিশ্বের অনেক দেশেই তিনি স্বনামে পরিচিত। ম্যানেজমেন্ট ইনফরমেশন ও আইটি বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্ব। ১০০-এর অধিক ইন্স্যুরেন্স, ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠান, হেলথকেয়ার রিটেইল এবং বিশ্বের বৃহৎ বৃহৎ ওষুধ শিল্প প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত। সেসব প্রতিষ্ঠানের সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা ওয়্যারহাউজ, ডাটা ম্যানেজমেন্ট, ETL প্রসেস, BL প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং, রিপোর্টিং টুল ডিজাইন টেস্টিং, ওয়ার্ল্ড ক্লাস সাপোর্ট এবং ব্যবহারকারীদের ট্রেনিং ইত্যাদি ক্ষেত্রে তার প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তিনি ম্যানেজমেন্ট বিষয়ে প্রজেক্ট, বাজেট, চেঞ্জ, ডক্যুমেন্টেশন, ক্যাপাসিটি, রিলিজ ম্যানেজমেন্ট এবং প্রসেস ইমপ্রুভমেন্ট সবকিছুতেই একজন পারঙ্গম পেশাজীবী ব্যক্তিত্ব।

মাহফুজ হাসান ভূঁইয়ার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডও সত্যিই চমৎকার। তিনি ফিন্যান্সে এমবিএ, কম্পিউটার সায়েন্সে এমএসসহ একজন স্বনামধন্য প্রকৌশলী। তিনি যে একজন আন্তর্জাতিক মানের মেধাবী বিশেষজ্ঞ তা বুঝা যায়, যখন লক্ষ্য করা যায় তিনি গ্লোবাল বিজনেস ইন্টেলিজেন্স/ইনফরমেশন ডেলিভারি স্ট্র্যাটেজি, ডাটা ওয়্যার হাউজিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডাটা ইন্টিগ্রেশন ও স্ট্র্যাটেজি, ETL/Meta Data, ডাটা প্রোফাইলিং/মিনিং, বাজেট ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, পিপল ম্যানেজমেন্ট, নেগোসিয়েশন স্কিল, ভেন্ডর ম্যানেজমেন্ট, প্রডাক্ট অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট, Sox, অডিট, ডাটা ম্যানেজমেন্ট, প্রসেস অ্যান্ড প্রডাকটিভিটি ইমপ্রুভমেন্টস ইত্যাদি সকল বিষয়েই অত্যন্ত দক্ষ ও চৌকস পেশাজীবী ব্যক্তিত্ব। মাহফুজ হাসান ভূঁইয়া দিপু বাংলাদেশের একজন গর্বিত সন্তান। বর্তমানে তিনি পরিবার স্বজনসহ ফ্লোরিডার মিয়ামির স্থানীয় বাসিন্দা।

অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button